প্রথমেই সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা।
কিন্তু ভুরিভোজ ছাড়া নববর্ষ জমে নাকি!!
সেই ভুরিভোজের আগাম স্বাদ নিতে পৌঁছে গেলাম The NEST এ।
না না এই NEST মানে পাখির বাসা একদমই নয়। চিনার পার্ক এ অবস্থিত Howard Johnson এর নিজস্ব রেস্তোরাঁ।
শুরুতেই হাজির ঘোল মহাশয়। এই প্রখর গরমের হাত থেকে বাঁচতে উনি একমাত্র ভরসা। প্রাণে একটু স্বস্তি ফিরতেই হাজির আমাদের সবার প্রিয় বাঙালির রোমিও ও জুলিয়েট স্বয়ং লুচি ও ছোলার ডাল। তাদের সঙ্গ দিতে হাজির বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা এবং পটল ভাজা। একি বাঙালির খাওয়া দাওয়ার কথা বলা হচ্ছে অথচ আলু পোস্ত না থাকলে চলে নাকি। সুতরাং গরম ভাতের সঙ্গে সঙ্গ দিতে চলে এলো আলু পোস্ত এবং কষা মুরগি। কিন্তু নববর্ষ হচ্ছে অথচ মাছ থাকবে না তা হয় নাকি!! মনে করার সঙ্গে সঙ্গেই এসে হাজির হলো আপামর বাঙালির প্রিয় চিংড়ির মালাইকারি। গরম গরম ভাতের সঙ্গে চিংড়ির মালাইকারির একটা অন্য ধরনের ভালোবাসা জড়িয়ে আছে। এরপরেই বাসন্তী পোলাও কে সঙ্গে নিয়ে হাজির হলো মটন কষা। আহা এই মটন কষার যা স্বাদ একেবারে মন ভরিয়ে দিল। বাঙালি রান্না অথচ শেষ পাতে চাটনি নেই এরকম হয় নাকি!! সেই অভাব পূরণে হাজির হলো আমের চাটনি এবং আনারসের চাটনি। শেষ পাতে মিষ্টি না থাকলে চলে? ম্যাংগো সন্দেশ, দুধ চমচম এবং রসগোল্লা এসে পাত ও মন দুটোই জুড়িয়ে দিয়ে চলে গেল।
কি ভাবছেন? এইটুকুতেই নববর্ষের খাওয়া দাওয়া শেষ?
না মশাই না। এটা তো শুধু ভালোবাসার ট্রেলার মাত্র। পুরো ভালোবাসার স্বাদ নিতে অবশ্যই যেতে হবে The Nest- Howard Johnson এ। ১৩-১৪-১৫ তিন দিন পাওয়া যাবে এই বাফেট। দাম মাত্র- ৯৯৯+ ট্যাক্স।









