SPICE KRAFT

বালিগঞ্জ থেকে ফেরার পথে বালিগঞ্জ ফাড়ির একদম পাশেই চোখে পড়লো এই রেস্তোরাঁ নাম তার – Spice Kraft। এটির আগেও অনেকবার নাম শুনলেও কখনো ঢোকা হয়নি। আজ ঢুকেই পড়লাম। সঙ্গে ছিলো কিছু বন্ধু।
রেস্তোরাঁর ভেতরের আলোর কারুকার্য চোখে পড়ার মতো। খুব খিদেও পেয়েছিলো সময় নষ্ট না করে অর্ডার করলাম

* Bacardi Limon Infused Chicken Tandoori Sausage : এটির পরিবেশনা টা চোখে লাগার মতোই। খেতেও বেশ অন্যরকম। খেয়ে দেখতে পারেন, ভালো লাগতে বাধ্য।

* Beer Can Tempura Fish : ভেটকি মাছ এর ফিলেট বিয়ার ব্যাটারে ডুবিয়ে ডীপ ফ্রাই করে একটি অর্ধকাটা বিয়ার এর ক্যানে পরিবেশন করা হয়। সঙ্গে থাকে orange tartar Dips. দুটো একসাথে বেশ ভালো লাগলো।

এগুলি ছাড়াও স্টার্টার এর মধ্যে নিয়েছিলাম

* Red Pepper Prawns
* Green Chilli Chicken
* Pan Fried Chilli Fish

এগুলো নিয়ে নতুন করে আলাদা কিছু বলার নেই। তবে যারা একদমই ঝাল পছন্দ করেন না তাদের এই Green Chilli Chicken থেকে দূরে থাকাই ভালো। বাকি চিংড়ি এবং মাছের পদ টিও বেশ ভালো লেগেছে।

Main course এ নিয়েছিলাম-

* Moon Faan
* Nasi Goreng
* Hunan Fish
* Spicy Orange peel Chicken

Moon Faan হলো চিকেন এবং মাশরুম কুচি মিশ্রিত এক বিশেষ ধরনের ফ্রাইড রাইস। এটির সঙ্গে Hunan Fish টি চমৎকার লাগছিলো।

Nasi Goreng হলো এক প্রকার ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস যেটির ওপরে ডিমের পোচ দিয়ে এবং সঙ্গে Prawn Chips দিয়ে পরিবেশন করা হয়। এটির সঙ্গে Spicy Orange Peel Chicken টি বেশ যাচ্ছিলো।

এরপর Dessert এর পালা। শুরুতেই –

* Fried Icecream : ভ্যানিলা আইসক্রিম কে ব্যাটারে ডুবিয়ে ভেজে ব্রাউনির সঙ্গে পরিবেশন করেছিলো। বেশ অন্যরকম লাগলো এটা। ব্রাউনি টায় একটু কমলালেবুর ফ্লেভার ও ছিলো।

এছাড়াও ছিল-

* 100% Jack Daniels & Barry Callebaut Swiss Chocolate Mousse, Drunken Petît Fours.

এটিতে অ্যালকোহলের পরিমাণ একটু বেশি থাকায় আমার সেরকম ভালো লাগেনি।

এছাড়াও নিয়েছিলাম কিছু ককটেল। যেগুলি হলো –

1. The Hammerjack
2. Highland Ball
3. Action 20000
4. Thunder Storm

সবমিলিয়ে বেশ ভালই লাগলো। খাবারের স্বাদ থেকে পরিবেশনা, সার্ভার দের ব্যবহারও বেশ ভালো।

Leave a comment