The Spirits , Kolkata

কলকাতার পাব সাম্রাজ্য বলতে দুটো জায়গার কথা মনে আসে- ১. পার্কস্ট্রিট ২. সেক্টর ফাইভ। সম্প্রতি সেক্টর ফাইভে নতুন আগমনে সারা জাগিয়ে তুলেছে The Spirits। Globsyn Crystal এর প্রথম তলায় অবস্থিত এই পাব। ভেতরে এবং বাইরে দু’জায়গাতেই বসার সুব্যবস্থা রয়েছে। দারুন সাজসজ্জা খাবার ও পানীয়ের ব্যাপক স্বাদ দৃষ্টি ও মন দুইই আকর্ষণ করে।

দরজা দিয়ে ঢুকেই মনে লাগলো সোনালী রঙের ছোঁয়া এবং দৃষ্টি আকর্ষণ করলো ম্যাট্রিক্স লাইট এর সাজসজ্জা। ভিতর একসাথে ২৫-৩০ জন এই সুন্দর অনুভূতি গুলো অনুভব করতে পারবে। এত সব কিছু বলতে বলতেই খাবার ও পানীয় এসে হাজির। শুরুতেই –

১. Smoked Potato Cheddar and leek : আলু, লীক ও Cheedar চীজ এক সঙ্গে ম্যাশ করে চীজ স্টিকস এর আকারে ভেজে পরিবেশন করা হয়েছিল। সঙ্গে ছিলো একটি ডিপস।

২. Crispy and Creamy Mushroom Crostini : ছোট সাইজের টোস্টেড ব্রেডের ওপর ক্রিমি মাশরুম এর টপিং ব্যাপারটিকে বেশ লোভনীয় করে তুলেছিলো।

৩. Atishi Aloo : ছোট ছোট সেদ্ধ আলুর মাঝে স্পেশাল স্টাফিং করে ওপরে ভূজিয়া ছড়িয়ে পরিবেশন করা হয়েছিল। ভেতরের ওই স্পেশাল স্টাফিং টির জন্য এটি একটা খেয়ে মন ভরলো না। আরো এক প্লেট অর্ডার করতে হলো।

৪. Pan Fried Casun Fry Vetki : হালকা স্কিন সমেত ভেটকি মাছের পিস গুলোকে হালকা আঁচে ফ্রাই করে তারপর প্যান ফ্রাই করে পরিবেশন করা হয়।

৫. Prawns Skewers with Anchovy Garlic Sauce : পাতলা শিকে ঢোকানো মাঝারি সাইজের চিংড়ি কে গ্রিল করে Anchovy Garlic Sauce এ ডুবিয়ে পরিবেশন করা হয়। দাবি রেখে বলতে পারি এক দু পিস খেয়ে মন ভরবে না।

এর পর প্লেট বদল অর্থাৎ মেন কোর্সের পালা –

১. Jamaican Jerk Pizza : প্রথমেই স্বীকার করি এতো ভালো থিন ক্রাস্ট পিৎজা আমি কোথাও খাইনি। চিকেন টপিংয়ের প্রাচুর্য্য আর চিজের ব্যবহার চোখে পড়ার মতো।

২. Bangers and Mash : চিকেন সসেজের সাথে বার্বিকিউ সসের ব্যবহার এবং সঙ্গে ম্যাশড আলুর আবির্ভাব মুখ ও মন দুইই ভরিয়ে তোলে।

৩. Butter Chicken Delhi Wala : দিল্লির বিখ্যাত বাটার চিকেন এর স্বাদ শেফ হুবহু তুলে ধরেছে। বাটার চিকেন এর ক্রিমিনেশ ভাবটিও যেমন আছে তেমনি হালকা ঝাল টক ব্যাপারটিও সুন্দরভাবে অনুভূত হয়। এর সঙ্গে দোসর হিসেবে নান অথবা স্টিমড রাইস নিতে পারেন।

খাবার খাওয়ার মাঝেমাঝেই গলা ভেজানোর জন্য ছিল –
১. Rosemary and Blueberry Mash
২. Battle of Whiskey
৩. The Bong Smile

Rosemary and Blueberry Mash
Battle of Whiskey
The Bong Smile

শেষ পাতা ডেসার্ট ছাড়া অসম্পূর্ণ । ছিলো –

১. Meteor Crash : এটির বাংলা অর্থ উল্কা পাত। প্রেসেন্টেশন দেখে সত্যিই বলা যায় শেফ ডেসার্টের উল্কা পাত ঘটিয়েছেন তার প্লেটে। চকোলেট বল থেকে চকো ক্যান্ডি। বল এর মধ্যে আবার Basil mousse। সত্যিই ভেবে পাচ্ছিলাম না এটি খাবো না এটির প্রতি চেয়ে থাকবো ।

২.  Choco Mud – ছোট ছোট ব্রাউনি পিসের ওপর পেল্লাই সাইজের ভ্যানিলা আইসক্রিম এর স্কুপ সঙ্গে হট চকোলেট সস। আহা কি বলবো তার কথা। যতই বলি কম বলা হবে

শেষে শুধু একটাই কথা। পকেটে চাপ না দিয়ে, গান এঞ্জয় করে, পরিবার বা বন্ধুদের সাথে নিদারুণ সময় কাটাতে চলে আসতেই হবে এখানে। 

© Copyright 2020 Kolkata Foodie Tales
All rights reserved. All photographs are the property of Nabendu Pramanik. The use of any images, in whole or part, for any purpose, including, but not limited to, reproduction, storage, manipulation, digital or otherwise, is expressly prohibited without the written permission.

These images are not royalty free and a fee is required for each specific usage. This includes the use of any of these images for use in web pages. Such usage could conflict with the interest of my other clients for a specific purpose. To inquire about the use of any of these images, please contact me via Messenger !!

The Spirits Menu, Reviews, Photos, Location and Info - Zomato

Leave a comment