SUNDAY BREAKFAST @THE BHOJ COMPANY

সুপ্রভাত বন্ধুগন, আজ সপ্তাহের শেষ দিন অর্থাৎ ছুটির দিন, রবিবার। ছুটির দিনে বাড়ি থাকলেই মন টা নানা রকম খাবারের খোঁজে ব্যাকুল হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ইচ্ছা জাগলো আজ বাঙালীর ভালোবাসাকে ভালোবেসে দিনের শুরু করা যাক।

কিছুক্ষণ পরেই ধোঁয়া ওঠা গরম গরম প্লেটে তিনি হাজির হলেন, সঙ্গে নিয়ে আসলেন তার দুই প্রেমিকা কে। কি ভাবছেন? এখনকার দিনে প্রেমিকা নিয়ে এলো তাও আবার দুজন প্রেমিকাকে একসঙ্গে নিয়ে?

চলুন তবে আলাপ করা যাক তাদের সাথে,
প্রেমিক টি হলেন – ফুলকো লুচি
আর তার দুই প্রেমিকা – আলুরদম আর ছোলার ডাল।

যাইহোক প্রেমিক প্রেমিকার ভালোবাসায় প্রাতরাশ বেশ দারুন জমলো।

Leave a comment