কথিত আছে যে মোঘল আমলে কুলফির জন্য সুদূর হিমালয় থেকে বরফ আনা হত। তবে কলকাতার এই কাঠফাটা রোদে সেই মোঘল আমলের কুলফির সন্ধান না মিললেও এক অনন্য স্বাদের কুলফির সন্ধান মিলবেই। চিরাচরিত কাঠি কুলফি বা মটকা কুলফি থেকে সরে এসে একটু অন্য ভাবে উপস্থিত হয় এই কুলফি। আর সেই কুলফি স্বাদে যেমন অতুলনীয় তেমনই তার দামও সকলের সাধ্যের মধ্যে।
সকলেই ‘নুন ও লঙ্কা দিয়ে পেয়ারা মাখা’ নিশ্চই খেয়েছেন। তবে সেই স্বাদ যদি পাওয়া যায় কুলফির সাথে, তবে কেমন হয়? হ্যাঁ ঠিকই বলছি, এখানে আপনার জন্য রয়েছে হুবহু একই স্বাদের কুলফি “Guava Garnished With Chilli Powder”…

নারকেল প্রেমীদের জন্য রয়েছে “Tender Coconut Flavour” কুলফি। এটি কিন্তু নারকেল প্রেমীরা কোন ভাবেই মিস্ করবেন না।

দুটি কুলফিরই দাম মাত্র ৭৫ টাকা।
এত কম দামে অনন্য স্বাদের কুলফি থেকে বঞ্চিত হতে না চাইলে আর এই গরমে একটু আরাম পেতে চাইলে অবশ্যই আসতে হবে ভবানীপুরের Bombay Kulfi তে।