আজ সরস্বতী পুজো। বাংলায় ভালোবাসা উৎসবের সূচনা হয়ে গেছে। প্রত্যেকে তাদের সঙ্গী / সঙ্গিনী দের উপহার, মনের ভাব প্রকাশের মাধ্যমে তাঁদের ভালোবাসার প্রতিবিম্ব তুলে ধরে। তবে এই বছর শুধুমাত্র ভাব প্রকাশ বা উপহারেই সীমিত না রেখে খাবারের মাধ্যমে ব্যাপারটি তুলে ধরার জন্যে Mugs And Kolkata, Kolkata নিয়ে এসেছে তাঁদের নতুন ‘ Valentine’s Special Menu’ । ২৯ শে জানুয়ারি থেকে শুরু করে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নতুন মেনু। চলুন দেখে নেওয়া যাক কি আছে এই মেনুতে —-
শুরুতেই স্টার্টারে –
১. Baby BBQ :- ৮ পিস হার্ট শেপড চিকেন সসেজ BBQ সসে টস করে Sauted Veggies এবং দুই পিস চিজ গার্লিক ব্রেডের সাথে এটি পরিবেশন করা হয়। যারা ভেজ পছন্দ করেন তাদের জন্যে সসেজ এর পরিবর্তে থাকবে আলু। এই পদ টির দাম পড়ে – ২৫৯/-


২. Mini Love Pie :- নানারকম সুগন্ধী মশালা ও চিজ এর সঙ্গে চিকেন অথবা পনীর এর স্টাফিং তৈরি করে হার্ট শেপড পাই বানিয়ে মুচমুচে করে ভেজে পেরি পেরি সালসা ডিপ এর সঙ্গে পরিবেশন করা হয়। এক প্লেটে ৫ পিস থাকে এটি। এটির দাম – ২৯৯/-

এরপর দেখা যাক মেন কোর্সে কি অপেক্ষা করছে আমাদের জন্যে –
১. Loveizza : আশা করি নাম শুনেই বুঝতে পারছেন কি পদ এটি। মেন কোর্সের শুরুতেই হাজির লাভ শেপড পিৎজা। ২৯৯ টাকায় ৮ ইঞ্চি হার্ট শেপড থিক ক্রাস্ট পিৎজা পরিবেশন করে। পিৎজা টিতে টপিং নিয়ে কোনো অভিযোগ থাকার কথাই নয়। এটি ভেজ, নন – ভেজ দুই প্রকার এই পাওয়া যাবে।


২. Loaf with Love : ২ পিস হার্ট শেপড চিকেন বা পনিরের লোফ ট্যাঙ্গী সসে টস করে কিছু Sauted Veggies এবং Mashed Potato এর সঙ্গে পরিবেশন করা হয়। লোফ টির স্টাফিং এ চিকেন বা পনিরের সঙ্গে চিজ ব্যবহার করা হয়। এটির এক প্লেট এর দাম পড়ে – ২৯৯ /-



মেন কোর্স পর্ব মিটতেই অপেক্ষা চলতে থাকে ডেজার্ট এর। শুরুতেই –
১. Sweetheart Waffle : ৪ পিস চকোলেট কোটেড স্টিক ওয়াফেলস পরিবেশন করা হয়। তবে এটির পরিবেশন টি বেশ নজরকাড়া। দেখতে যতটা ভালো লাগে খেতেও ঠিক ততটাই ভালো। এটির দাম পরে – ১৯৯

২. V – Day Special Freak Shake : চকো স্টিকস, মার্সমেলো, ক্রিম এবং হ্যান্ড মেড চকলেট দিয়ে সাজানো এই Freak Shake. ৩৯৯ টাকায় এটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

এই গেলো স্পেশাল মেনুর কথা। এবার কথা হচ্ছে কোথায় রেস্টুরেন্ট এই ক্যাফে !! সল্টলেক সিটি সেন্টারের Inox গেটের বিপরীত দিকে হচ্ছে এই ক্যাফে। ক্যাফেটি চার তলীয়। প্রথম তলটি একদমই সাধারণ। দ্বিতীয় তলটি ‘Cavana’ ধরনের । তৃতীয় তল টিতে আছে ‘ Jacuzzi ‘ । চতুর্থটি হলো বার। প্রথম তলটি বাদে বাকি সমস্ত জায়গায় Hookah এর ব্যবস্থা আছে।
তবে আর দেরি কেন আপনার প্রিয় সঙ্গী/ সঙ্গিনীকে সাথে নিয়ে চলে আসুন Mugs and Shots এ এবং ইমপ্রেস করুন এই স্পেশাল খাবারের মাধ্যমে।