কাবাব বিরিয়ানি অর্ডার দাও
এই শীতের মজা নাও
শীতকাল পড়তে না পড়তেই কলকাতার নিউ মার্কেটের Sapphire Suits হোটেলের Blue Sapphire রেস্তোরাঁয় শুরু হয়ে গিয়েছে বিরিয়ানি ও কাবাব ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল চলবে ১লা জানুয়ারি ২০২০ পর্যন্ত। এই ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী সমস্ত গ্রাহক পাবেন Dine In এ ১০% ছাড়। নিউ মার্কেটের সিম্পার্ক মলের একদম পাশেই এই হোটেল।



এবার চট করে দেখে নেওয়া যাক কি কি আছে এই ফেস্টিভ্যালে।
কাবাবের মধ্যে ভেজ ও নন ভেজ দুরকমেরই platter আছে।
তবে আর দেরি কেন শুরু করা যাক ভেজ প্ল্যাটার দিয়েই-

কলকাতায় ভেজ কাবাব প্ল্যাটার আর তাতে আলু থাকবে না তা কি হয় !! শুরুতেই-
Tandoori Bharwan Aloo : আলু গুলি ছোট ছোট ডাইসের আকারে কেটে নিয়ে তারমধ্যে স্টাফিং করে তন্দুর করে পরিবেশন করা হয়। ভেজ হলেও এটি খেতে বেশ ভালো।

Tandoori Gobi : ফুলকপির তন্দুরি আগে কখনো খেয়েছি বলে আমার মনে পড়ছে না। নানারকম মশলা মাখিয়ে ফুলকপির ফুলগুলো ম্যারিনেট করে রাখা হয় তারপর সেটিকে তন্দুরে এনে গ্রিল করে পরিবেশন করা হয়। একেবারে নতুন পদ হিসেবে এটিকে একবার ট্রাই করা যেতেই পারে আর ফ্রাই করা পর এটা ভালো লাগতে বাধ্য।


Tandoori Mushroom : এই খাবারটি আমার অতি প্রিয়। অন্যান্য সবজির সঙ্গে মাশরুম গুলোকে মশলা মাখিয়ে ম্যারিনেট করা হয় তারপর তন্দুরে এনে চিরাচরিত পদ্ধতিতে গ্রিল করা হয়। এখানের এই তন্দুরি মাশরুম টি আমার বেশ ভালোই লেগেছে।

ভেজ প্ল্যাটারের সর্বশেষ পদটি হল
Pudina Paneer Tikka : পুদিনা এমন একটি পাতা জেটি নানা রকম চাটনি বা কারি তৈরিতে কাজে লাগে। এটি যে কোন খাবারেই এর চিরাচরিত স্বাদ এবং গন্ধ বহন করে। ধনেপাতা এবং পুদিনা পাতা কুচিয়ে সেটিকে দই, লেবুর রস, নুন ,লাল লঙ্কার গুঁড়ো, আদা পেস্ট এবং গরম মশলার সাথে মাখিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করা হয়। এরপর পনিরের উপর এই পেস্টটিকে মাখিয়ে ম্যারিনেট করা হয় এবং তারপর একটি শিকে পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম সমেত সাজিয়ে গ্রিল করা হয়। যারা পনির খেতে খুবই ভালোবাসেন একবার এই টিক্কা টি খেয়ে দেখতে পারেন। ভালোবাসা হবেই।

এই পুরো প্ল্যাটারের দাম পড়বে ৩২৫ টাকা। প্রত্যেকটি পদ ২ পিস করে থাকে। এছাড়াও এই পদ গুলি Ala Carte তেও পাওয়া যাবে তার দাম আমি নিচে দিলাম।
Tandoori Bharwan Aloo – ₹ 225
Tandoori Gobi – ₹ 250
Pudina Paneer Tikka – ₹ 275
Tandoori Mushroom – ₹ 295
বুঝতে পারছি, ভেজ পড়তে পড়তে অনেকক্ষণ ধরে মনটা আনচান করছে, ননভেজে কি আছে সেটা জানার জন্য। তবে আর বেশি ভনিতা না করে শুরু করা যাক। শুরুতেই –
Tandoori Chicken : তন্দুরি চিকেন ছাড়া কাবাব ফেস্টিভ্যাল অসম্পূর্ণ। বেশ ভালো সাইজের মাংসের পিস তন্দুর করে পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করা হয়। এটির ফুল প্লেটের দাম পড়ে – ₹ 395।

Ajwani Fish Tikka : মাঝারি সাইজের ৩ পিস মাছের পিসকে জোয়ান সহ বিভিন্ন মশলার সঙ্গে ম্যারিনেট করে তারপর তন্দুরে নিয়ে এসে গ্রিল করা হয়। খেতে অতি সুন্দর। এটি এক প্লেট এর দাম পড়ে – ₹395।

Jafrani Murgh Tikka : মাঝারি সাইজের চিকেন পিস গুলিকে জাফরান মিশ্রিত মশলার মধ্যে মেরিনেট করে তারপর তন্দুরে ফেলে এদিকে গ্রিল করা হয় এবং এরপর পিয়াজ ও পুদিনা চাটনি সহযোগে পরিবেশন করা হয়। এটির দাম পড়ে – ₹ 325

Murgh Malai Tikka : মালাই জিনিসটি আমার খুবই পছন্দের। মাঝারি সাইজের নরম রেশমি কাবাব এর ওপর মালাই দিয়ে এটি পরিবেশন করা হয়। বাকি সমস্ত কাবাবের মধ্যে এটি আমার সবচেয়ে প্রিয়। এটির দাম পড়ে – ₹ 325।

এখানের ননভেজ প্ল্যাটার টির দাম পড়ে – ₹ 495। তবে এই প্ল্যাটার টিতে তন্দুরি চিকেন এর পরিবর্তে লসুনী ঝিঙ্গা পরিবেশন করা হয়।

এইতো গেল কাবাব পর্ব। বুঝতে পারছি এতক্ষণে আপনাদের হয়তো পেট ভরে গেছে কিন্তু মন যে সেই তাকেই দেওয়া, কই তার তো এখনো দেখা নেই, তাই মন ও ভরেনি।
এখানে ভেজ চিকেন ও মটন তিন রকমেরই বিরিয়ানি আছে। প্রত্যেক প্রকার বিরিয়ানির সঙ্গে রায়তা পরিবেশন করা হয়। এনাদের বিরিয়ানি মাঝারি সাইজের হান্ডির মধ্যে পরিবেশন করা হয়।

চিকেন এবং মটন বিরিয়ানিতে এক পিস আলু এবং দু পিস করে মাংসের পিস থাকে। এই বিরিয়ানি টি সাধারণ কলকাতার বিরিয়ানির তুলনায় একটু মশলাদার তবে বেশ ভালো। যারা একটু মশলাদার বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের তো এটা মন জয় করে নেবেই।
এবার দেখে নেয়া যাক কোন টার কি দাম

ভেজ বিরিয়ানি – ₹ 225
চিকেন বিরিয়ানি – ₹ 255
মটন বিরিয়ানি – ₹ 375

Follow my food journey on @Zomato! —https://zoma.to/u/38810479
Follow me on Instagram – https://instagram.com/kolkata_foodie_tales
Follow My page On Facebook – https://www.facebook.com/kolkatafoodietales
© Copyright 2019 Nabendu Pramanik
All rights reserved. All photographs are the property of Nabendu Pramanik. The use of any images, in whole or part, for any purpose, including, but not limited to, reproduction, storage, manipulation, digital or otherwise, is expressly prohibited without the written permission.
These images are not royalty free and a fee is required for each specific usage. This includes the use of any of these images for use in web pages. Such usage could conflict with the interest of my other clients for a specific purpose. To inquire about the use of any of these images, please contact me via Messenger !!