The Best Dhaba in Kolkata — Rang De Basanti Dhaba

কলকাতার বুকে উত্তর ভারতীয় খাবারের অন্যতম সেরা প্রতিষ্ঠান হল – Rang De Basanti Dhaba. সম্প্রতি কলকাতা ছাড়িয়ে উত্তর 24 পরগনার সোদপুরে প্রবেশ করেছে এই বিখ্যাত রেস্টুরেন্ট চেনটি। সোদপুর মোড়ের Trends এর শোরুম এর পঞ্চম তলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি।
ভেতরে ঢুকলেই চোখে পড়বে এনাদের বিখ্যাত সেই ট্রাক্টরটি এবং চারপাশের দেয়াল জুড়ে সিনেমার সংলাপ এবং খাবারের নামের সংমিশ্রনের এক আশ্চর্য এবং কৌতুক মেলবন্ধন।

এবার চলে আসি খানাপিনার কথায়।

প্রথমেই আমরা নিয়েছিলাম ওনাদের বিখ্যাত “Basanti Goli Soda”. এটি ৪ টি ফ্লেভারে পাওয়া যায়। এটির স্বাদ অবাক করার মতো। আমি আরও অবাক হয়ে গেছিলাম এটি বানানোর পদ্ধতিটি শুনে। এনাদের ৪ টি ফ্লেভার হল –

  • Soda Shikanji
  • Narangi Soda
  • Fresh Lime Mix
  • Bhayankar Thanda Cola.

তবে আমার Soda Shikanji & Bhayankar Thanda Cola এই দুটিই বেশি ভালো লেগেছে।

Bhayankar Thanda Cola
Fresh Lime Mix
Narangi Soda
Soda Shikanji

এরপর স্টার্টারে আমরা নিয়েছিলাম-

  1. DESI FISH AND CHIPS – বাসা মাছ দিয়ে তৈরি ফিস ফিঙ্গারের সঙ্গে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করা হয়েছিল ‌। একটা কামড়েই বুঝতে পারলাম মাছটি খুবই ফ্রেশ এবং ফিস ফিঙ্গার টি Crunchy. এটি খেতে সত্যিই খুবই ভালো।

2. MAGGI MASALA CRISPY ALOO – আলু সেদ্ধ করার পর সেটিকে স্লাইস আকারে কেটে গ্রিল করে উপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দেয়া হয়েছে। এটি দিল্লির একটি বহু প্রচলিত খাবার। ভেজ খাবার হলেও এটিও বেশ খেতে।

3. TANDOORI VEG MOMO – ভেজ মোমোকে তন্দুরি স্টাইলে বানিয়ে পরিবেশন করা হয়েছে। এটিও খেতে বেশ ভালো।

4. TANDOORI CHICKEN MOMO – ভেজ মোমোর মতোই চিকেন মোমো টাকেও একই ভাবে তৈরি করা। মোমোর মধ্যে চিকেনের স্টাফিং টা খুবই ভালো ছিল এবং এতে তন্দুরি যে আলাদা ফ্লেভার সেটাও পুরোপুরি পেয়েছি ‌। এক কথায় এটি আমার অসাধারণ লেগেছে।

এবার আসা যাক মেন কোর্সের পর্বে। আমরা নিয়েছিলাম –

  1. Assorted Bread Basket : এই ব্রেডবাস্কেটে ছিল লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি, মশলা কুলচা এবং Hari Mirch Ruti.

2. Chicken Tawa Biriyani – এটি একটি মুম্বাই স্টাইল বিরিয়ানি। আমাদের এখানে যেমন হান্ডিতে বিরিয়ানি রান্না করা হয় তেমনি এই বিরিয়ানিটি তাওয়াতে রান্না করা হয়। এতে কলকাতা বিরিয়ানির মত কোন আলু বা ডিম থাকেনা, বরং থাকে অনেকগুলি চিকেন টিক্কার পিস। আমরা চিরাচরিত যা বিরিয়ানি খেয়ে থাকি তার তুলনায় খেতে একটু আলাদা কিন্তু একেবারেই নিরাশাজনক নয়।

3. Paneer Tawa Biriyani – একই পদ্ধতিতে রান্না করা হয় শুধুমাত্র চিকেন এর পরিবর্তে পনির ব্যবহার করা হয়।

4. Dilli Ka Paneer Makhani – মাঝারি সাইজের পনির কিউব কে কাজুবাটা মাখন এবং ক্রিম দিয়ে রান্না করা হয়। এটির গ্রেভি টা খুবই ঘন পনিরের টুকরোগুলো খুব নরম এবং সুস্বাদু।

5. Mushroom Makai Piyaj – ভেজ খাবারের মধ্যে মাশরুম আমার বরাবরই খুবই প্রিয়, তার সঙ্গে আবার যদি কর্ন যুক্ত হয় তবে তো সোনায় সোহাগা। এই পদটি রুটির সাথে আমার ফাটাফাটি লেগেছে।

6. Chicken Palang Tod – এই নামটি শুনে আমার প্রথমে একটু হাসি পেয়েছিল তবে এই পদটি নামের মতোই স্বাদেও একটু অন্যরকম। চিকেন লেগ পিস এর সঙ্গে ডালের একটি অভূতপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে এই পদটি তৈরি করা হয়েছে। এটি খেতেও খুবই ভালো এবং রুটির সাথে এটি ফাটাফাটি লেগেছে।

7. Purani Dilli Mirch Meat – দিল্লির একটি বিখ্যাত জায়গা দারিয়াগঞ্জ। সেখানকার স্টাইলে মটনের এই পদটি রান্না করা হয়েছে। গন্ধটা খুবই চমৎকার এবং খেতেও খুবই ভালো।

ডেজার্টে নিয়েছিলাম ওনাদের বিখ্যাত কুলফি ফালুদা। সিমুই ও চিয়া সীডস সহযোগে কুলফি টা খেতে বেশ উত্তম।

এখানে দুজনের খাওয়া খরচ হতে পারে আন্দাজ 700-800 টাকা।